বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযানে ৮৯৬ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ দু’পাচারকারীকে আটক করেচে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ধান্যখোলা সীমান্তের মাঠের মধ্যে থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮৯৬ ফেন্সিডিল জব্দ করে। অপার এক অভিযানে বিজিবি সদস্যরা ঘিবা বটতলা থেকে ৬ কেজি গাঁজাসহ আব্দুলাহ (২৭), আলামিন (২২) নামে দুইজনকে আটক করেছে। আব্দুল্লাহ ঘিবা গ্রামের শহিদের ছেলে এবং আলামিনও একই গ্রামের সাইফুলের ছেলে।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন জানায়, পরিত্যক্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে ৮৯৬ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ দুইজন আটক করা হয়েছে। পরে আটকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে পুলিশে সৌপর্দ করা হয়েছে।