বেনাপোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে কাগজপুকুর ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে ।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনেটি ওই এলাকায় পৌঁছালে ‘ইচ্ছাকৃতভাবে আলী হোসেন ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে’। এক পর্যায়ে তার শরীরে উপর দিয়ে ট্রেন চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল জিআরপি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সেতুবুর রহমান জানান, সকাল সাড়ে দশটার দিকে যশোর থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোলে আসার পথে ট্রেনটিতে কাটা পড়ে ওই যুবক মৃত্যু হয়েছে। তবে ওই যুবক আত্মহত্যা করেছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *