বেনাপোলে ছাত্রলীগ নেতা আল ইমরান ব্রেন স্ট্রোকে মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল ইমরান (৩২) ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)
শনিবার ভোর ছয়টার দিকে  খুলনাা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমরান বেনাপোলের ভবেরবেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইমরান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোর ৫.৫০ মিনিটে তিনি মারা যান।
ইমরানের মৃত্যুতে বেনাপোলে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। শনিবার জোহর নামাজের পর বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষেে তাকে ভবারবেড় কবরস্থানে দাফন করা হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *