বেনাপোলে খালে বাঁধ অপসারণ ,জরিমানা

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল  পুটখালী ইউনিয়নের কানাই খালী খালে দেশীয় পপ্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় বাঁধ নির্মান অপসারণ ও এক জন কে ২০০০টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ১১ই আগষ্ট)সকালে শার্শা উপজেলা মৎস্য সিনিয়র অফিসার মোঃআবুল হাসান ও নির্বাহি ম্যাজিস্টেট সহকারি কমিশনার (ভূমি) জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতে এ মোবাইল কোর্টে পরিচালিত হয়।

এ অভিযানে পুটখালী ইউনিয়নের বরোপোতা বাজার থেকে খলসি বাজার কানাই খালী খালে মোবাইল কোর্ট এর মাধ্যমে আড়াআড়ি ৪টি বাঁধ অপসারন করা হয়।উক্ত বাঁধ অপসরন করার সময় ১ জনকে পাওয়া গেলে তাকে ২০০০টাকা জরিমানা করা হয় এবং পাটা, জাল ইত‍্যাদি পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার,এসআই, রুকনুজ্জামান,মোঃ ইমরান হোসেন, উপজেলা সহকারি মৎস্য ক্ষেত্র ও গ্রাম পুলিশ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *