নিজস্ব প্রতিনিধি,যশোর: বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক কাস্টমস দিবসে-২০২০ উদযাপিত হয়েছে। রোববার সকালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়। উদযাপন অনুষ্ঠানে ফিতা কেটেও বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি । এ উপলে বেনাপোল কাষ্টম হাউসসহ বন্দরের সমস্ত এলাকায় সাজানো হয়েছে বর্নিল সাজে। বিভিন্ন ব্যান্যার ফেস্টুণে ভরে গেছে বেনাপোল বন্দর এলাকা। প্রতি বছরে বিশ্বের ১৮২টি দেশের সাথে ’দি ওয়াল্ড কাষ্টমস ওরগানাইজেশন’ কর্তৃক সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কাষ্টমস দিবসটি পালন করে থাকেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশে সর্বমোট অনুমোদিত ২৩টি স্থলবন্দর রয়েছে, এর মধ্যে সচল ১৩টি বন্দর। যার মধ্যে রাজস্ব আয়ে বেনাপোল বন্দর অন্যতম । প্রতিবছর এখান থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ হয়। তাই বন্দরের কর্মকর্তাদের আরো সজাগ থাকতে হবে যেন, এ বন্দর থেকে সরকারের আরে বেশি রাজস্ব আহরণ সম্ভাব হয়।
দিবসটি পালান উপলক্ষ্যে রোববার সকালে কাস্টম হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বেনাপোল বন্দরের বিভিন্ন সড়ক প্রদনি করে। র্যালীতে কাস্টমস ও বন্দর কর্মকর্তা, বেনাপোল পৌরসভা, বেনাপোল সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশন, বেনাপোল সীমান্ত প্রেসকাব, সহ বিভিন্ন স্কুলের শিক, ও শিার্থীরা অংশ গ্রহণ করেন। বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন যশোর শার্শা আসনের জাতীয় সংসদের এমপি শেখ আফিল উদ্দিন ও বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে বেনাপোল কাস্টমস হাউজ মাঠে বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে অতিথিদের মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে পরস্পরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে জানান ব্যবসায়ীরা।সন্ধায় কাষ্টমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের প্রতিপাদ্য বিষয় ঈঁংঃড়সং ভড়ংঃবৎরহম ঝঁংঃধরহধনরষরঃু ভড়ৎ ঢ়বড়ঢ়ষব, চৎড়ংঢ়বৎরঃু ধহফ ঃযব ঢ়ষধহবঃ এর উপর আলোচনা করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি ) মো: মেফতাহ উদ্দিন খান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।