দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের ট্রাকের চাপাই চূর্ণ-বিচূর্ণ মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের তিনজন নিহত হয়েছেন।
এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ই মে) সকাল সাড়ে ৬টার দিকে জেলার বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। একজন হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক। অপরজনের নাম দেলোয়ার। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। উদ্ধারের পরেই নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা জানা যাবে।