বিষাক্ত সাপে করোনা মুক্তির দাবি

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে বিদেশে করোনাভাইরাস নিয়ে নানা ধরনের মুখরোচক কথা ছড়াচ্ছে একশ্রেণীর অগ্য ব্যক্তিরা। বিষাক্ত‘সাপ খেলে করোনা সারে’ এমন গুজব ছড়ানোর অভিযোগে ভারতের তামিলনাড়ুতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাকে সাত হাজার রুপি জরিমানা করা হয়েছে।গ্রেপ্তার ওই ব্যক্তি নিজেই একটি বিষধর সাপ খেয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। তামিলনাড়ুর বন বিভাগে কাজ করা ওই ব্যক্তির নাম ভাদিভেল।

টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, গত সপ্তাহে ভাদিভেল বিষধর সাপ খাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন। সেখানে তাকে বলতে শোনা যায়, সাপ খেলে করোনা দূর হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়লে ভাদিভেলকে বৃহস্পতিবার (২৮ মে) গ্রেপ্তার করা হয়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভাদিভেল সাপটি মাঠ থেকে ধরে এনে তা মারার পর খেয়েছেন।

তবে মাদুরাই বন বিভাগের জেলা বন কর্মকর্তা এস আনন্দ বলেন, এ ঘটনায় তিনি অসন্তুষ্ট হয়েছেন। পাশাপাশি কিছু লোক তাকে সাপ খেতে অনুপ্রাণিত করেছেন।

ভাগ্যক্রমে ভাদিভেল সাপ খাওয়ার সময় বিষাক্ত গ্রন্থিগুলো খাননি।

ভারতীয় উপমহাদেশে এমন সাপ খুবই ভয়ংকর ও বিষধর হিসেবে পরিচিত।

এই সাপের বিষে অতিরিক্ত পরিমাণে নিউরোটক্সিন থাকে। ফলে তাৎক্ষণিক চিকিৎসা করাতে না পারলে নিশ্চিত মৃত্যু হতে পারে।

বন বিভাগ জানায়, পরে সাপটি মৃত অবস্থায় পাশের একটি নালায় পাওয়া যায়। যারা ভাদিভেলকে সাপ খেতে প্ররোচিত করেছিলেন, তারা তাকে করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিতেও উদ্বুদ্ধ করেন।

ভারতে করোনা সংক্রমণ অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে পড়লে হাজার হাজার ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় ভাইরাসটি সম্পর্কে। গোবর, গোমূত্র খেলে করোনা সারে- এমন তথ্য গ্রাম থেকে শহর, সবখানেই ছড়িয়ে পড়ে। দেশটির কিছু এমপি-মন্ত্রীও এমন ভুল তথ্য ছড়িয়েছেন। এসব ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *