বিআরটিএ পরিবহণে মাদকের আকড়া,গাঁজা ফেনসিডিলসহ আটক ২

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: যশোরে পালবাড়ি মোড়স্থ বিআরটিএ পরিবহন কাউন্টারে মাদকের আকড়ায় পরিণত হয়েছে। রোববার বিকাল সাড়ে চারটার দিকে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাও ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। এসব মাদক কারবারের সাথে জড়িত থাকার দায়ে পুলিশ দু’পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন, ১। মোঃ আশরাফুল ইসলাম পান্না (৪৫), পিতা-মৃত. হাবিবুর রহমান, সাং-নতুন খয়েরতলা, ২। মোঃ ইবাদত(২৭), পিতা-ওলিয়ার রহমান, সাং-সাতমাইল বাজার, উভয় থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর

যশোর গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর পালবাড়ীস্থ বিআরটিএ কাউন্টারে অভিযান চালানো হয়। এসময়ে কাউন্টারের ভিতর থেকে ১ কেজি গাঁজাও ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সব মাদক দ্রব্য পাচারের সাথে জড়িত থাকার দায়ে দু’জনকে আটক করা হয়েছে। সন্ধায় আটককৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *