বাড়িতেই পড়ে আছে মৃত্যু দেহ, করোনা ভয়ে লাশের পাশে আসছে না কেউ!

নিউজটি শেয়ার লাইক দিন

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ ফতুল্লায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ির কক্ষে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৬০)। পরিবারের সদস্যরা আহাজারি করলেও এলাকার কেউ এগিয়ে আসছেন না। মঙ্গলবার সকালে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত জনাব আলীর ছেলে। বিষয়টি বিকেলে গণমাধ্যম কর্মীদের নজরে আসে।
পরিবারের লোকজন জানায়, ১০/১২ দিন আগে তিনি শ্বাসকষ্ট ও কাশি নিয়ে অসুস্থ হন। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সে সময়ে তার নমুনা পরীক্ষার জন্য রক্ত ও থুথু রেখে দেন চিকিৎসক। এরপর তিনি আজ মঙ্গলবার মারা যান। তিনি হার্ট ও ডায়াবেটিকস রোগী।

স্থানীরা জানান, বাড়ির বাইরে লোকজন জমায়েত হতে শুরু করেছে। পরিবারের সদস্যরা আহজারি করলেও এলাকার কেউ এগিয়ে আসছেন না।

ফতুল্লা মডেল থানার ওসি অপারেশন তরিকুল ইসলাম জানান, উনার মৃত্যু করোনায় হয়নি। তবে নমুনাও পরীক্ষা হয়নি। শ্বাসকষ্ট, হার্ট ও ডায়াবেটিক রোগী ছিলেন। কয়েকদিন আগে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছিল। আজ মৃত্যুবরণ করেছে। পরিবারে এক নারী ও দুই শিশু সদস্য ছাড়া আর কেউ নেই। আমরা স্থানীয় মেম্বার ও ইউএনওকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *