বাবাকে গুলি, পালাতে গিয়ে চারজনকে গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: জার্মানিতে প্রথমে বাবাকে গুলি করে হত্যা। তারপর গাড়ি করে পালাতে গিয়ে চারজন সাইকেল আরোহীকে ধাক্কা। মৃত এক।

এরপর গাড়ি ফেলে দিয়ে সোজা ওই ব্যক্তি রাইনের পানিতে ঝাঁপ দেন।

পুলিশ হেলিকপ্টার ও নৌকা নিয়ে খোঁজ শুরু করে। অবশেষে পুলিশ তাকে ধরতে পেরেছে বলে জানিয়েছে। তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রবিবার ভোর ছয়টার সময় রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের এলের্সস্ট্যাডে ওই ব্যক্তি তার বাবাকে গুলি করে হত্যা করেন।

তারপর তিনি গাড়ি নিয়ে বের হন। পুলিশ আসার আগেই তিনি ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিলেন। তাই তিনি দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন।
পুলিশ জানিয়েছে, এসময় ওই ব্যক্তি চারজন সাইকেল আরোহীকে ধাক্কা দেন।

তার মধ্যে ৭১ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি।
এ সময় ওই ব্যক্তির গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তারপর তিনি গাড়ি ফেলে রেখে দৌড়ে পালান এবং রাইনের পানি ঝাঁপ দেন।

পুলিশ জানিয়েছে, তারা ওই ব্যক্তিকে ধরতে পেরেছে এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *