স্টাফ রিপোর্টার:দীর্ঘদিন পর যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগকে গতিশীল করতে উপজেলার বিভিন্ন ইউনিট কমিটি গঠন শুরু করেছে নেতারা। মঙ্গলবার এ লক্ষ্যে দু’টি ইউনিয়নের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ফলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বাঘারপাড়া ছাত্রলীগে।
মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ যশোরের বাঘারপাড়া উপজেলার ৬নং দোহাকুলা ও ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এদিন বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন ও সাধারণ সম্পাদক বিএম শাহাজালালের যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দোহাকুলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সরদার নাহিদ হাসান সোহান ও গোলাম রসুল। এছাড়া এ কমিটির সহসভাপতি আছিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন হোসেন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াদ হোসেন।
একই দিন এ উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি আদিল উদ্দীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম হোসেন। এ কমিটির দুইজন সহসভাপতির নাম ঘোষণা করা হয়েছে।
তারা হলেন- এম এম টিপু সুলতান ও কুতুব হোসেন। এছাড়া দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হুসাইন ও আজিজুর রহমান, দু’জন সাংগঠনিক সম্পাদক রনি হোসেন ও রিয়াজউজ্জামানের নাম ঘোষণা করেছেন নেতারা।
এদিকে দীর্ঘ প্রতিক্ষার পর ছাত্রলীগের কমিটিতে স্থান পেয়ে খুশি হয়েছেন বাসুয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম হোসেন। বর্তমান সরকারের সাফল্য তুলে ধরাসহ দলীয় কার্যক্রম যথাযথভাবে পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শামীম। শামীমের মতো নবনির্বাচিত সকলেই একই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
দীর্ঘদিন কমিটি না থাকায় সংগঠনকে গতিশীল করার লক্ষে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন করেছেন বলে জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ সব ইউনিট কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তারা।