বাগআঁচড়ার স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক মোস্তাফিজুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, প্রতিবাদে উত্তাল বাগআঁচড়া

নিউজটি শেয়ার লাইক দিন

বাগআঁচড়া প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমার্থক মোস্তাফিজুর রহমান ধাবক (৪২) শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, গত ১৬ নভেম্বর রাতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই দিন শার্শা বাগআচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ. খালেক ধাবকের সমর্থকরা বাগআচড়া সাতমাইল পশুরহাট থেকে নির্বাচনী প্রচারণায় বেড় হন।

তারা বাগআচড়া বায়তুল মামুন জামে মসজিদের সামনে পৌঁছালে ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাফিজুর রহমান ধাবকসহ আরও দুজন গুরুতর আহত হন।

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায় মোস্তাক ধাবক।
এদিকে মোস্তাক ধাবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার সকালেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আ. খালেকের সমর্থকরা বাগআচড়া বাজারে জড়ো হয়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যান চলাচাল বন্ধ করে দেয়। এসময় নৌকার অফিস ভাঙচুর করে বিক্ষোভ করে তারা।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করতে টহল ব্যবস্থা জোরদার করে।

শার্শা থানার অফিস ইনচার্জ (ওসি) বদরুল আলম বলেন, উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক এর সমার্থক মোস্তাক ধাবক গুরুতর আহত হয়। গত তিনদিন আগে ঘটনাটি ঘটে।স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। খবর বাগআঁচড়া ইউনিয়ন এ খবর ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সর্মথকরা ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে সেখানকার বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *