বস্তাবন্দী অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে বস্তাবন্দী অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ই জানুয়ারি ২০২৩) বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের নালীর বিল থেকে বস্তাবন্দী অবস্থায় এসব কঙ্কাল উদ্ধার হয়।

স্থানীয়রা বলছে, বিজয় নামে একজন হাত দিয়ে মাছ ধরতে নালীর বিলে যায়। একপর্যায়ে তার হাতে প্লাস্টিকের বস্তাটি লাগলে সেটি তিনি পানি থেকে ওপরে তোলেন। পরে বস্তাটি খুলে দেখেন ভেতরে মানুষের কঙ্কাল। কঙ্কালের অংশগুলো লোহার তার দিয়ে বাঁধা ছিল এবং এগুলোতে কিছু একটা লেখা ছিল।

এ ঘটনা বিষয়ে চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উদ্দিন শাহিন বলেন, আমি ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। পরে পুলিশকে ফোন করা হলে তারা এসে কঙ্কালগুলো থানায় নিয়ে গেছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, যেহেতু কঙ্কালের অংশগুলো লোহার তার দিয়ে জোড়া দেওয়া, সেহেতু ধারণা করা হচ্ছে—এগুলো মেডিকেল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *