বন্টননামা দলিলে করতে হলেও সাব রেজিস্টারকে দিতে ৩০ হাজার 

নিউজটি শেয়ার লাইক দিন
নিজস্ব প্রতিবেদক: ঘুষ, দুর্নীতি আর অনিয়মের আতুড়ঘর যশোরের ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসে এবার বন্টননামা দলিলে সই করতে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেছেন সাবরেজিস্টার শাহিন আলম।
চাহিদা মত ঘুষ দিতে রাজি না হওয়ায় দলিল লেখককে শোকজ করে তার লাইসেন্স বাতিলের হুমকি দেওয়ার পরে ১০ হাজার টাকা নিয়ে সেই দলিল রেজিষ্ট্রেশন করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মো: আব্দুল্লাহ বলেন, তাদের ওয়ারেশ সুত্রে প্রাপ্ত সম্পত্তি ৪ ভাই ও ১ বোনের মধ্যে বন্টননামা দলিল করার জন্য দলিল লেখক আজিজুর রহমানের সাথে কথা বলেন। সকল ডকুমেন্টস দিয়ে দলিল লিখে সাবরেজিস্টার শাহিন আলমের কাছে গেলে তিনি সরাসরি ৩০ হাজার টাকা ঘুষ না দিলে দলিল সই হবে না বলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তিনি দলিল লেখককে শোকজ করে তার লাইসেন্স ও দলিল বাতিল করার হুমকি দেন। পরবর্তীতে একজন এডিশনাল সেক্রেটারির সুপারিশে ১০ হাজার টাকা নিয়ে সেই দলিল সই করেছেন সাবরেজিস্টার শাহিন আলম। অভিযোগ আছে শাহীন আলম ঝিকরগাছা অফিসে যোগদান করার পর থেকেই সকল কাজে ঘুষের রেট বাড়িয়ে দিয়েছেন। তার চাহিদা মত ঘুষ না দিলে কোনো দলিলই স্বাক্ষর হয়না। অফিসে বসে তিনি কোনো টাকার লেনদেন করেননা। দলিল সম্পাদনের আগেই তার নির্দেশনা মোতাবেক জায়গায় গিয়ে চাহিদা মোতাবেক টাকা দিয়ে আসতে হয়। প্রতি রবিবার তিনি ঢাকা থেকে বিমানে করে যশোর আসেন আর বৃহস্পতিবার বিকালের ফ্লাইটে টাকার ব্যাগ ভর্তি করে নিয়ে ফিরে যান। এর আগে ঢাকার মোহাম্মদপুর অফিসে থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে গত ২০ ফেব্রুয়ারী তাকে ঝিকরগাছায় বদলী করা হয়।
এ বিষয়ে জানতে শাহিন আলমের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *