বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

নিউজটি শেয়ার লাইক দিন

বগুড়া প্রতিনিধি :বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, রোববার ভোরে শেরপুর উপজেলা শহরের কলেজগেট এলাকায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্য ছেড়ে আসা এসআর পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৯৯) একটি বাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৩-০০৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চারজন ও ট্রাকের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *