ফেনীতে বাস-লরীর মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিউজটি শেয়ার লাইক দিন

ফেনী প্রতিনিধি: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে লরি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় উল্টো পথে আসা লরির সঙ্গে দ্রতগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করে। বাকী অন্তত ১০-১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হতাহতদের এখন পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মাঝে বাস চালক ও লরি চালক রয়েছেন বলে পুলিশ ধারণা করছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *