ফেনসিডিল পাচারকাণ্ডে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, আটক ৩

নিউজটি শেয়ার লাইক দিন

 

 

লোহাগাড়া (চট্টগ্রাম),প্রতিনিধি: সোর্সের মাধ্যমে মাদক পাচারের অভিযোগ ওঠায় চট্টগ্রামের লোহাগাড়া থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত এস আই কামালকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার চুনতি বাজার এলাকায় ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্সকে আটক করে স্থানীয় জনতা। পরে আটককৃত রমিজ জানান, লোহাগাড়া থানার এস আই কামাল তাকে ফোন করে লোহাগাড়া থানার সামনের একটি ভবন থেকে ফেনসিডিল নিয়ে বান্দরবান জেলার আজিজনগর এলাকায় পৌঁছে দিতে বলেছে।

আটককৃতরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকার মৃত হাছি মিয়ার পুত্র রমিজ (৩৪), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার মৃত শহীদ উল্লাহর পুত্র তাজুল ইসলাম (৫০) ও লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত হাজি আবুল হোসেনের পুত্র নাজিম উদ্দীন (৪২)

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *