ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১২ টার দিকে ফরিদপুর ভাঙ্গা -মাওয়া এক্সপ্রেসওয়ে বগাইল এলাকায়। এ ঘটনায় বাসে থাকা আরও অন্তত ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের সবাই কে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে এখনো পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, বাসটি যাত্রী নিয়ে মাওয়া থেকে ভাঙ্গা উপজেলায় যাচ্ছিল।
বেলা ১২টার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টলপ্লাজার আইল্যান্ডে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।