ফকিরাপুলে ঘরে দম্পতির লাশ

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকার ফকিরাপুলের এক বাড়িতে এক দম্পতির লাশ পাওয়া গেছে। বাড়ির চিলেকোঠায় স্বামীর লাশটি বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছিল এবং স্ত্রীর লাশটি একটি প্লাস্টিকের ড্রামের ভেতর ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের ধারণা, স্ত্রীকে খুন করার পর আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। বুধবার রাতে ফকিরাপুলের কোমর পানির গলির ৫৫ নম্বর হোল্ডিংয়ের পাঁচ তলা বাড়ির চিলেকোঠা থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ। স্বামী শহীদ (৩৬) ওই বাড়িরই কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক ছিলেন। তার স্ত্রীর নাম মর্জিনা বেগম (২৪)। দুটি লাশে পচন ধরেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পুলিশ কর্মকর্তা জাহিদুল।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *