নিজস্ব প্রতিনিধি: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্লেনের সিঁড়ির নিচে থেকে ৪০টি সোনার উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে কাস্টমস কর্মকর্তারা বেসরকারি এয়ারলাইন্সের প্লেনের সিঁড়ির নিচ থেকে এসব বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কাস্টমস হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা আউট বে এলাকাসহ শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন। সন্ধ্যা পৌনে ৬টায় আউট বে নম্বর ২৫-এ অবতরণ করা কুয়ালালামপুর থেকে আসা একটি প্লেনের যাত্রী অবতরণের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়।
বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বলেন, উদ্ধার করা সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।