প্রেসক্লাব যশোরের সামনে থেকে প্রেসক্লাবের ইজিবাইক চুরি

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের সামনে থেকে প্রেসক্লাবের একটি ইজিবাইক চুরি হয়েছে।

বৃহস্পতিবার বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ ইজিবাইকটি চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে পালিয়ে যায়।

ইজিবাইকটির দায়িত্বে থাকা প্রেসক্লাব যশোরের কর্মী আব্দুর রহমান জানান, ইজিবাইকটি দীর্ঘদিন ধরে প্রেসক্লাব যশোরের বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে আমি  ইজিবাইকটি প্রেসক্লাবের সামনে রাস্তার ধারে রেখে ক্লাবের ভিতরে কাজ করছিলাম। বিকেল পাঁচটার দিকে প্রেসক্লাব থেকে বের হয়ে দেখি কে বা কারা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। এসময়ে আশপাশের দোকানদারদের কাছে ইজিবাইক সংক্রান্ত জিজ্ঞেস করলে তারা কেউ কোনো তথ্য দিতে পারেনি। বিষয়টি আমি ক্লাবের উদ্ধতন কর্মকর্তাদের জানালে তারা বিষয়টি সাথে সাথে যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানায়। কিছু সময় পর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, প্রেসক্লাবের সামনে থেকে চুরি হওয়া বিষয়টি খুবই উদ্বেগের। চুরির বিষয়টি প্রেসক্লব যশোরের সম্পাদক তৌহিদুর রহমানের মাধ্যমে জানতে পেরেছি এবং সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে বা যারাই ইজিবাইকটি চুরি করে থাকুক না কেন ইজিবাইকটি উদ্ধার করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *