পূর্বাচলে আগুনে পুড়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

ঢাকা অফিস:নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে একটি বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে আগুন লেগে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টায় সদর ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন কুমারটেক এলাকার মো. মাসুম (৪০), তার স্ত্রী সীমা আক্তার (৩৩), ছেলে রাসেল মিয়া (১৭) ও রহমত উল্লাহ (১০)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল গণমাধ্যমকে বলেন, “শুক্রবার রাত পৌনে ৯টার দিকে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *