পুরির সঙ্গে পিয়াজ চাওয়ায় ক্রেতাকে মারধর!

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ভাজাপোড়ায় পিয়াজ না হলে কী জমে? তাই হোটেলে খেতে গিয়ে পুরির সঙ্গে কাঁচা পিয়াজ চান কাজী শাওন নামের এক যুবক। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে রেগে গিয়ে শাওনকে মারধর করেন হোটেল মালিক।  সোমবার গাজীপুরের টঙ্গীতে ‘গাজীপুরা আজিজ সুপারমার্কেট’ এলাকায় এক খাবার হোটেলে এ ঘটনা ঘটে। এর জেরে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় কাজী শাওন গাজীপুরা আজিজ সুপারমার্কেটে একটি খাবার হোটেলে পুরি খাওয়ার জন্য যান। এ সময় হোটেলের মালিক মতিন তাকে পেঁয়াজ ছাড়া পুরি দেন। তখন পুরির সঙ্গে পেঁয়াজ চাইলে শাওনের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন তাকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারধর করেন। পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার পরিবারকে খুন-জখমসহ যেকোনো ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এ অভিযোগ থানায় একটি জিডি করেছেন ভুক্তভোগীরা।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *