পুকুর থেকে মাছ শিকার করল মাকড়সা, ছবি ভাইরাল

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বাসিন্দা জেরেমি স্ক্যালউইজ। সম্প্রতি নিজের বান্ধবীর সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছিলেন একটি পার্কে। সেই পার্কের জলাশয়ের ধারে যখন তারা প্রেমালাপে মত্ত তখনই জেরেমির প্রেমিকার চোখ যায় জলাশয়ের দিকে। তিনি দেখতে পান পানি থেকে একটি ছোট্ট গোল্ডফিসকে তুলে আনছে মাকড়সা। পানি থেকে তুলে খাওয়ার চেষ্টা করছে মাছটিকে।

এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবে চমকে যান তারা। ঘটনার ছবিও তুলে নেন ওই যুগল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। অদ্ভুত দৃশ্য দেখে বিস্মিত নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন বিভিন্ন মন্তব্যে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *