নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি নড়াইল সদর উপজেলায়। এই প্রথম নড়াইল সদর উপজেলায় করোনা ভাইরাসে হানা দিল। জেলায় এর আগে যে সব রোগী করোনা ভাইরাস পরীক্ষায় পজেটিভ হয়েছে তাদের সকলের বাড়ি লোহাগড়া উপজেলায়।
২৬ এপ্রিল (রবিবার) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বলেন, নড়াইল জেলা থেকে এ পর্যন্ত মোট ১০ জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে লোহাগড়া উপজেলার ৯ জন এবং নড়াইল সদর উপজেলায় এক জন। ১০ জনের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ্য হয়েছে অন্য নয় জন করোনা রুগীর অবস্থা মোটামুটি ভাল তাদেরও চিকিৎসা চলছে।