নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ বদর উদ্দিন খন্দকারকে (৪৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে লোহাগড়া-কালনা সড়কের চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বদর কালনা গ্রামের ময়ের আলী খন্দকারের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানার ওসি মোহাম্মাদ আলমগীর হোসেন আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *