নড়াইলের বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে অয়ন কুমার বিশ্বাস (১৪) নামে একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার রায়গ্রাম পূর্বপাড়ার রনজিত কুমার বিশ্বাসের ছেলে। ২৭ মে (বুধবার) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সে স্থানীয় আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
জানাগেছে, নড়াইলের লোহাগড়ায় বুধবার ভোরবেলা থেকে বৃষ্টিসহ ঝড়ো বাতাস হচ্ছিলো। সকালে অয়ন বিশ্বাস বাড়ির পাশে মাঠে যায় ধান আনতে। ধান নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *