নিজস্ব প্রতিবেদক: বিগত ১৭ বছরে পতিত শেখ হাসিনা সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে। বিএনপির ওপর আস্থা রেখে দলের সঙ্গেই আছে। তাদের মূল্যায়ন করতে হবে। কোনোভাবেই সুযোগ সন্ধানীদের সুযোগ দেওয়া যাবে না।
শনিবার (২৮ই জুন) বিকেলে যশোরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘রাজনীতিতে কর্মীর চাইতে আপন কেউ হতে পারে না। যারা কর্মীদের মূল্যায়ন করে না, তারা জনগণের নেতা হতে পারে না।’দলের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে দ্বন্দ্ব নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর অনেক প্রার্থীর ভিড়ে বিএনপিকে একজন প্রার্থী বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইউব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী প্রমুখ।
পরে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ফরম সংগ্রহ করে তার সদস্যপদ নবায়ন করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।