নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ৬তলা ভবন থেকে পড়ে আক্কাস আলী (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে বায়েজিদের টেক্সটাইল আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী সুনামগঞ্জের আশুগঞ্জের ফয়জুন নুরের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গেলে আক্কাস আলীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *