প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার ছবি ভাইরাল, পুলিশ সদস্য ক্লোজড

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে নির্বাচনী প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পরে পুলিশ সদস্য এএসআই রহমতকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার রাতে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি প্রথমে গোপন থাকলেও শনিবার রাতে বিষয়টি চাউর হয়।

প্রত্যাহার হওয়া এএসআই রহমত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দায়িত্বরত ছিলেন। ওই দিন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার বিকাল যশোর-৪ আসন থেকে বিএনএম মনোনীত প্রার্থী সুকৃতি মণ্ডল সেদিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এরপর “রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার সময়ে তার কাছে খাবারের জন্য টাকা চান এএসআই রহমত।”ওই প্রার্থীর কাছ থেকে রহমতের টাকা নেওয়ার ঘটনা কেউ একজন ভিডিও করেন। পরে তা ফেইসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে এএসআই রহমতকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *