নিজ বাসায় রেলওয়ের কর্মচারী খুন

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:কিশোরগঞ্জের ভৈরবে দুর্বত্তদের ছুরিকাঘাতে রেলওয়ের এক কর্মচারী খুন হয়েছেন। নিহতের নাম মাহবুব আলম (৪০)। এসময় আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)। রাতে কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বুধবার গভীর রাতে ভৈরব শহরের চন্ডিবের এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। মাহবুব বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। এ ঘটনায় গুরুতর আহত রোকসানাকে বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভৈরব থানার ওসি তদন্ত বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *