নিখোঁজের দু’দিন পর ভৈরব নদ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: নিখোঁজের দু’দিন পর যশোর ভৈরব নদ থেকে শুকুর আলী (৪০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার(৩ই সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের বড়বাজার কালী মন্দিরের পেছনে ভৈরব নদের পানি থেকে তার মরদেহটি উদ্ধার করে যশোর কোতোয়ালী থানার পুলিশ।

সে শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার সিদ্দিক শেখের ছেলে। তিনি ভ্যানে করে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের পণ্য বিক্রি করতেন শহরের বিভিন্ন এলাকায়। ইতিপূর্বে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় দু’টি মামলাও রয়েছে।

 

নিহতের পিতা সিদ্দিক শেখ বলেন, শুকুর আলী গত শুক্রবার বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। হঠাৎ রোববার সকালে ভৈরব নদে মৃতদেহ ভাসার খবর শুনে তিনি ঘটনাস্থলে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন। এরপর পুলিশের সহযোগিতায় মৃতদেহটি তিনি নিজেই নদী থেকে তোলেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পরেই বিস্তারিত বলা যাবে।  নিহতের বাবাকে থানায় মামলা দায়ের করতে বলা হয়েছে। এরপরে পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে পুলিশ অনুসন্ধানে নেমেছে মৃত্যু রহস্য ঘটনার জন্য। এরপরেই অপরাধীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *