নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগাড়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিপ্লব শরীফ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নলদী ইউনিয়নের নখখালী নিজ গ্রাম থেকে তাকে আটক করেন। সে ঐ এলাকার লতিফ শরীফের ছেলে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি লোহাগড়া উপজেলার একটি গ্রামে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরীর মা লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
ওই কিশোরীর মা অভিযোগ করেন, মাগুরার মহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামের রেজাউলের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। রেজাউল নড়াইল শহরের মহিষখোলায় ভাড়া থাকতো। ওই বাসায় রেজাউল ৯ মে থেকে ১২ মে পর্যন্ত আটকে রেখে মেয়েটিকে পাঁচজন পালাক্রমে ধর্ষণ করে। এরপর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ঝিকরা গ্রামে এক বাড়িতে ১৮ মে পর্যন্ত আটকে রেখে তাকে আবারও পালাক্রমে ধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে রক্ষা পায় কিশোরী।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘গ্রেফতার হওয়া বিপ্লব শরীফকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।