নিজস্ব প্রতিনিধি:করোনাভা আক্রান্ত হয়ে যশোরের নোয়াপাড়া থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকা সম্পাদক আসলাম হোসেনের ছোট ভাই বেলাল হোসেন (৫৩) মারা গেছেন। বুধবার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মাথার মৃত্যু হয় । মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। এ নিয়ে অভয়নগরে করোনায় মারা গেলেন তিনজন।
মৃত বেলাল হোসেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত দেলোয়ার হোসেন মন্টুর ছেলে। তুমি সাবেক কিচ্ছ একজন এফুটবলার ও। মৃত বেলাল হোসেনের বড় ভাই আসলাম হোসেন জানান, ছোট ভাই বেলাল দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত রোগে ভুগছিল। গত ১৮ জুন খুলনা সিটি মেডিক্যালে কিডনি ডায়ালিসিস করার পর তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। ২১ জুন রবিবার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা করোনা ইউনিটের আইসিইউতে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর আনুমানিক ৪টার সময় সে মারা যায়। বুধবার রাতে উপজেলার শংকরপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
সাংবাদিক ও সাবেক কৃতী ফুটবলার বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল। নওয়াপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকেও অনুরূপ বিবৃতি প্রদান করা হয়েছে।