দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

টেকনাফ প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ বিষয়টি নিশ্চত করেছে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ সোহেল রানা। শনিবার রাত ৯টার দিকে সৈকত সংলগ্ন টেকনাফের ডেইল পাড়ার আব্দুর গফুরের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার ডেইল পাড়ার আব্দুর গফুরের স্ত্রী নুর বাহার (৫০), হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ হেলাল (২৮) ও সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে আব্দুর রাজ্জাক (১৮)।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ সোহেল রানা জানান, শনিবার রাতে ইয়াবার বড় চালান কেনাবেচার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিনজনকে আটক করা হয়। এতে আরও তিনজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী দেড় লাখ পিস ইয়াবা ভর্তি বস্তাও জব্দ করা হয়। উদ্ধার ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধার ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *