দু’শ পিস ইয়াবাসহ যশোরের চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দু’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনি বেগম (৪৮) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর ) দিবাগত রাত বারোটার দিকে যশোর সদর উপজেলার ১০ নং চাচঁড়া ইউনিয়নের চাচঁড়া মধ্যপাড়ার চাচঁড়া টু ভাতুড়ীয়া গামী কাইয়ুম আলি বাড়ির পিছনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে তাকে এসব মাদকদ্রব্য সহ গ্রেফতার করেন।

গ্রেপ্তার হওয়া,  মনি বেগম ওই এলাকার ওমর ঢালী মেয়ে ও শেখ আজাদের স্ত্রী।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃত মনি বেগম যশোর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসায় জড়িত। গতকাল রাতে গোপন সাংবাদের মাধ্যমে জানতে পেরে চাচঁড়া ইউনিয়নের চাচঁড়া মধ্যপাড়ার এলাকায় অভিযান চাইলে তাকে এসব মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরেকটি মাদক আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *