সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে গত দুই দিনে ধরে ফেসবুকে পোস্ট দিয়ে সবার সহযোগিতা চাচ্ছিলেন টিটু চৌধুরী নামের এক যুবক। তাছাড়া তিনি নানাভাবে সহযোগিতা করে যাচ্ছিলো।
এর মধ্যে সিলেট শহরের বিভিন্ন জায়গায় পানি বেড়ে যায় এবং এসব এলাকাগুলোর মধ্যে সিলেট শহরের শাপলাবাগও রয়েছে। পানি বাড়তে থাকায় বৃদ্ধ মাকে নিয়ে বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন টিটু চৌধুরী।
তার বাসার সামনেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। বাসা ছাড়ার আগমুহূর্তে বাসার ভেতরে পানিতে দাঁড়িয়ে টিভির সুইচ খুলে রাখার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট শেষ পর্যন্ত মারা যান তিনি।
সিলেটের শাহপরান থানা জানিয়েছে, শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী নামের এক যুবক নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হলেও তার আগেই তিনি মৃত্যুবরণ করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
টিটু চৌধুরীর ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহকর্মী আলম খান বলেছেন, টিটু চৌধুরীর বাসার ভেতরে বন্যার পানি ঢুকে পড়ার পর তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ঘরের ভিতরে প্রবেশ করে ‘টিটু চৌধুরী পানিতে দাঁড়িয়েই টিভির বৈদ্যুতিক সুইচ খোলার চেষ্টা করেছিলেন। তখন হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।