দিনে দুপুরে মেঘনার মহিউদ্দিন হত্যার অন্যতম আসামি ফয়সাল ঢাকায় আটক

নিউজটি শেয়ার লাইক দিন

কুমিল্লা সংবাদদাতা: দিনে দুপুরে সালিশের মধ্যে কুমিল্লার  মেঘনায় মহিউদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে রাজধানীর সানারপাড়ের লন্ডন মার্কেটে ইস্টিকুটুম রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার এসআই নাজির হোসেনের নেতৃত্বে বাহিনী ও সাদা পোশাকধারী পুলিশ এ অভিযানে অংশ নেয়।
এসআই নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্য দিয়ে হত্যার ৩৮ দিনের মাথায় এ মামলায় প্রথম কোনো আসামি গ্রেফতার হলো।
ফয়সল এ মামলার ১ নম্বর আসামি লুৎফর রহমানের ছোট ভাই ও মো. হাফেজ আহম্মেদের ছেলে।
পুলিশ জানিয়েছে, বিশেষ মাধ্যমে তথ্য পেয়ে শনিবার রাত ৮টার দিকে রাজধানীর সানারপাড়ে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারের সময় ফয়সল দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু মেঘনা থানা পুলিশের চৌকস দল তাকে ধরতে সক্ষম হয়েছে।
ধারণা করা হচ্ছে, তার সাথে এজাহারভুক্ত অন্য আসামিও ছিল।
এদিকে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, আসামিদের মধ্যে অনেকে বিদেশ পালানোর চেষ্টা করছেন।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে সালিশের মধ্যে পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে। এ ঘটনায় ১৪ নভেম্বর (শনিবার) নিহতের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে মামলা (নং ৬/৬৯) দায়ের করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *