দিনাজপুরে পিস্তল, গুলি ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে পিস্তল, গুলি ও ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ দিনাজপুরের একটি দল। গতকাল শনিবার দিবাগত সন্ধায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাটলাবাজারে মাদ্রাসা পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়,আটককৃতরা হলেন বিরামপুর উপজেলায় কাটলাবাজার এলাকার আজাহার আলীর ছেলে মমিনুর ইসলাম মনির (৩৪) এবং মমিনুর ইসলাম মনিরের স্ত্রী মনিরা আক্তার(২৬)।
র‌্যাব-১৩ কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাটলা মাদ্রাসা পাড়া এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১টি দেশীয় তৈরী ওয়ানস্যুটার গান, ১ রাউন্ড এ্যামিউনিশন এবং ১০০ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের বিরামপুর থানায় তাদের নামে পৃথক মামলা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *