ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ : ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।সিরাজগঞ্জ শহরে মূল প্রবেশপথ মুলিবাড়ী চেকপোস্টে এ ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ইসমাইল হোসেন জানান, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথরবোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে আসার কথা। ট্রেনটি মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা রয়েছে।

তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে ঈশ্বরদী থেকে লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে রওনা হয়েছে। ওই ইঞ্জিন আসার পর রেলপথ সচল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *