বেনাপোল স্থলবন্দর ট্রাক চলাচল বন্ধ থাকায় বেনাপোল বন্দরে কোনও মালামাল লোড-আনলোড ও খালাস হয়নি। এতে পণ্য লোড করার জন্য বন্দরের সামনে শত শত খালি ট্রাক অবস্থান করছে। দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকলেও ভারত থেকে আমদানি পণ্য বন্দরে আনলোড করা সম্ভব হয়নি।
বেনাপোর ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, ট্রাক ও কাভার্ডভ্যান ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে পণ্যপরিবহনের জন্য ট্রাক ও ক্যাভার্ডভ্যানের ভয়াবহ সংকট দেখা দিয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের সহকারি কমিশনার উত্তম চাকমা বলেন, গত সাতদিনে বেনাপোল বন্দর দিয়ে ২ হাজার ৮শ ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। একই সময়ে বেনাপোল বন্দর থেকে ৩ হাজার ৩শ ট্রাক আমদানীকৃত পণ্য খালাশ হয়েছে। গত এক সপ্তাহে বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিলো ৯০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬২ কোটি টাকা।