টিআইবি ভুল তথ্য দিয়েছে: সেতুমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে— টিআইবির দেওয়া এমন প্রতিবেদন সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতুভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের অনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিরোধীদলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে, সকল কার্যক্রমে অংশ নিচ্ছে। জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।”,তিনি আরো বলেন “এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সঙ্গে জড়িত। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। এটা তো অপরাধ নয়।”

উপনির্বাচনে বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে— বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের, “বলেন এটা তাদের চিরাচরিত অভিযোগ।”

বিএনপি উপনির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা তা জনগণ বিশ্বাস করতে পারছে না। বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক- তা আমরাও চাই। জনগণ যে রায় দেবেন তা আমরা মেনে নেবো।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বাড়াতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *