টাইগারদের সফল সিরিজ, তিন ট্রফি নিয়ে দেশে ফিরলেন

নিউজটি শেয়ার লাইক দিন

খেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সফল সিরিজ শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল ৯ টা ২২ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের দুর্বার যোদ্ধারা।

 

বিমানবন্দরে অবতরণ করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের লক্ষ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যায় ডমিঙ্গো শিষ্যরা। কোন ধরনের সমস্যা না হলে সেখানে তিন দিনের কোয়ারেনটাইন শেষে বায়ো বাবলে প্রবেশ করবে স্বাগতিক শিবির। অন্যদিকে আজ বিকেলেই টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিকেল ৪:১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ খেলেছে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।‌ প্রতিটি সিরিজের জয়ের তিলক এঁকে মাঠ ছেড়েছে সফরকারীরা। সফরে এক মাত্র টেস্টে ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজে ৩-০তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *