ঝিলের জলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জেলের

নিউজটি শেয়ার লাইক দিন

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জের হাওরে ঝিলের জলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন তিন মৎস্যজীবী।

রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে দুইজন ও জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে একজনের বজ্রপাতে মৃত্যু হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।

এর মধ্যে দেখার হাওরে মারা গেছেন- পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন।

 

পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, ভোরে পশ্চিম পলিরচর গ্রামের দুইজন দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিল। এ সময় বৃষ্টি ছিল। এর মধ্যে হঠাৎ বজ্রপাতে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন।

এদিকে জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামের শরীফ মিয়া পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন তাদের স্বজনরা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *