ঝিকরগাছায় ৩৬২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: যশোরের ঝিকরগাছায় ৩৬২ বোতল ফেনসিডিলসহ মুস্তাকিম বিল্লাহ লালটু (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। সোমবার সন্ধায় উপজেলার  বাঁকড়া  বাজারের পাশে আমজাদের বাড়ির নিকটে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে ঝিকরগাছা থানার পুলিশ। আটক লালটু   সাতক্ষীরা  আশাশুনি থানার নাকনা গ্রামের  সৈয়দ  মাফুয়ার  রহমানের ছেলে।

ঝিকরগাছা থানার অফিস ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান,  গোপন সংবাদের মাধ্যমে জানতে  পারি যশোর ন- 1169 নাম্বারের একটি পিকআপ ভ্যানে করে  ফেনসিডিল পাচার করছে।    এ সময় ফোর্স নিয়ে বাঁকড়া বাজারের পাশে অভিযান চালিয়ে পিকআপ  গাড়িটি আটক করা হয়। পরে পিকআপে থাকা দুটি  মাছের ড্রামে তল্লাশি করে ৩৬২  বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক লালটু র্দীঘ দিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। আটককৃতের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তন্তর করা হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *