ঝিকরগাছার শহীদ ইমতিয়াজ আহমেদের কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ইমতিয়াজ আহমেদ জাবেরর ঝিকরগাছার হাজারীবাগের দেউলী গ্রাম গিয়ে কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।
শনিবার (২১ সেপ্টেম্বর) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উপজেলার ৯ নং হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের পারিবারিক গোরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত ও দোয়া করেন।
শহীদ ইমতিয়াজ আহমেদ জাবের ওই গ্রামের গ্রামের নওশের আলী ও শিরিনা খাতুন দম্পতির সন্তান।
শনিবার দুপুরে জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম শহীদ ইমতাজের পৈত্রিক নিবাসে গিয়ে তাঁর পিতা-মাতা এবং পরিবারের অন্যান্য স্বজনদের সঙ্গে দেখা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, যশোর-এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহীন, উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা ভূপালী সরকার, সহকারী কমিশনার (ভূমি) জনাব কে. এম. মামুনুর রশীদ, নেজারত ডেপুটি কালেক্টর জনাব আবদুল আহাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক জনাব রাশেদ খান।
সাক্ষাৎকালে শোকসন্তপ্ত পিতা-মাতা শহিদ জাবেরের বেড়ে ওঠা থেকে শুরু করে তাঁর জীবনের নানা আলেখ্য তুলে ধরেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহিদ পরিবারের সদস্যবৃন্দ স্থানীয় জেডিপিকে মাধ্যমিক বিদ্যাকয়ে নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরেন। এছাড়া হাড়িয়া দেয়াড়া সড়কটি শহিদ জাবের সড়ক নামকরণের প্রস্তাব উত্থাপন করা হয়।
শহিদ পরিবারের সকল দাবি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়ার পাশাপাশি জেলা প্রশাসক, যশোর মহোদয় বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ হয়েছেন জাবের। তাঁর পিতা-মাতা একজন জাবেরকে হারিয়েছেন। আমরা সকলে লক্ষ লক্ষ জাবের হয়ে এই পরিবারের কাছে ফিরে আসবো।
পরে শোকসন্তপ্ত পরিবারের কাছে জেলা প্রশাসন, যশোর-এর পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান হস্তান্তর করেন। গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যশোর জেলা থেকে যারা শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারের স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাতের পাশাপাশি সকল ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।
উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই ২০২৪ আরিখ বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জাবের। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ২৬ জুলাই ২০২৪ খ্রি তারিখে তিনি শাহাদাৎ বরণ করেন। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৩য় সেমিস্টারের ছাত্র ছিলেন৷