স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় ৭০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২৫শে জুন) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা বাজারে সজন হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। এ সময়ে ইজিবাইকের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০ বোতল উদ্ধার করেন পুলিশ। ফেনসিডিল পাচারের কাজে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে আমিনুর রহমান (৪৭) ও একই উপজেলার মাগুরা ধুন্চি পাড়া এলাকার আকবর আলীর ছেলে সেরেস্তালি (৪২)।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেনসিডিল সহ গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দুপুরের তাদেরকে আদালত হস্তান্তর করা হয়েছে।