ঝিকরগাছায় জামায়াতের ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন

নিউজটি শেয়ার লাইক দিন
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলা সদরে ঝিকরগাছা বি.এম হাইস্কুল প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আয়োজনে  ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৪টায় কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, চৌগাছা ও ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা:মোসলেহ উদ্দিন ফরিদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। ইফতার মাহফিল ও কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম। উক্ত অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *