ঝিকরগাছায় গরু হুষ্ঠপুষ্ট করণ বিষয়ে খামারীদের প্রশিক্ষণ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় গরু খামারিদের হুষ্ঠপুষ্ট করণ বিষয়ে ২৫ জন গরু খামারিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রাণী সম্পদ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ২৫ খামারি কে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহাবুবুুল আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বক্তিয়ার রহমান ও ঝিকরগাছা প্রাণিসম্পদ কেন্দ্রের কর্মকর্তা ডাক্তার তপনে স্বর রায়।

 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহাবুবুুল আলম বলেন, বর্তমান সরকার গ্রাম পর্যায়ের মানুষের আত্মনির্ভরশীল করতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারা অব্যাহত রাখতে সরকার গ্রামের তৃণমূল পর্যায়ে খামারিদের গরু হুষ্ঠপুষ্ট করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর খামারিদের এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা তাদের গরু কে সুরক্ষা ও অল্প সময়ের মধ্যে গরু দ্রুত মোটাজাতকরণের করতে পারবে। প্রথম পর্যায়ে ঝিকরগাছা উপজেলার তৃণমূলের ২৫ খামারিকে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। খামারিরা এ প্রশিক্ষণ নেওয়ার পরে অল্পপ সময়ের মধ্যে অধিক লাভবান হবে বলে তিনি জানান।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *