জেল ভেঙ্গে পালালেন ১০০ বন্দী, ৮ কারারক্ষী নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: পাপুয়া নিউগিনিতে জেল ভেঙ্গে সোমবার কমপক্ষে ১০০ বন্দী পালিয়ে গেছেন। এই ঘটনায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ওই জেলের প্রায় আটজন কারারক্ষী মারা গেছেন।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার জানায়, পাপুয়া নিউগিনির ওয়েস্টার্ন হাইল্যান্ড প্রদেশে ওই কারাগারটি থেকে পালানোর সময় নিরাপত্তাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে দুই জনকে পুলিশ আটক করতে সমর্থ হয়।
এদিকে পাপুয়া নিউগিনি পুলিশ জানিয়েছে, জেল ভাঙ্গার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পালানো কয়েদীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *